দেশের স্হলবন্দরগুলোকে কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন উপদেষ্টা

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ৯ আগস্ট ২০২৫

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্হলবন্দরগুলোকে আরো কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

Islami Bank

এ লক্ষ্যে সরকার বিভিন্ন স্থলবন্দরকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আরো দক্ষ ও লাভজনক উপায়ে পরিচালনার পরিকল্পনা করছে। একই সঙ্গে, যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব আহরণ করতে পারছে না, সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে ২৪টি স্থলবন্দর রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে চারটি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। আরো চারটি অলাভজনক স্থলবন্দর বন্ধের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নশীল স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে এবং ধাপে ধাপে এসব বন্দরের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

one pherma

আরও পড়ুন…সচেতন ভাবেই জুলাই ঘোষণা থেকে নারীকে বাদ দেয়া হয়েছে: খন্দকার গোলাম মোয়াজ্জেম

হিলি স্থলবন্দর সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা রাস্তা-ঘাট সংস্কার, ওয়্যারহাউজ ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সেসব সমাধানের অনুরোধ করেন।উপদেষ্টা হিলি স্থলবন্দর ও কাস্টমস বিভাগের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুন কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us