দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের হুঁশিয়ারি: জনগণ এখন জাগতে ও প্রতিবাদ করতে শিখেছে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট ২০২৫

জয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুদকের ১৮০তম গণশুনানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

Islami Bank

বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

চেয়ারম্যান ড. মোমেন তাঁর বক্তব্যে দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের পলায়নকে ‘অস্বাভাবিক ঘটনা’ আখ্যা দিয়ে এর জন্য দুর্নীতিকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “জনগণ এখন জাগতে শিখেছে, জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছে। পাশাপাশি কর্মকর্তাদের মানবিক হওয়ার আহ্বান জানান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

one pherma

আরও পড়ুন…দুদকের সারা দেশে তিন অভিযানে অনিয়মের প্রমাণ

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, আজকের গণশুনানি দুর্নীতি প্রতিরোধের অংশ। তিনি সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনার আশাবাদ ব্যক্ত করেন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

গণশুনানিতে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সাধারণ মানুষ তাঁদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। মোট ৭৯টি অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৬৭টি অভিযোগের শুনানি হয়, যার মধ্যে ২টি অনুসন্ধানে নেওয়া হয় এবং বাকিগুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us