দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বড় হলে তরুনরা তাদের ভুল বুঝতে পারবে: সেনাপ্রধান

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ১৯ আগস্ট ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে সেনা কর্মকর্তাদের প্রস্তুতিমূলক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

Islami Bank

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার দেড় ঘণ্টাব্যাপী ‘অফিসার্স অ্যাড্রেসে’ তিনি এই নির্দেশনা দেন।

সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। বাহিনীর শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে।

সেনাপ্রধান আরও বলেছেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনও কাজে জড়ানো যাবে না। দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।

সেনাবাহিনী নিয়ে নানা মন্তব্যের জবাবে সেনা প্রধান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।

one pherma

আরও পড়ুন…কুড়িগ্রাম স্টেডিয়াম মার্কেটে অনিয়মে দুদকের অভিযান

তিনি বলেন, একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনও সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।

আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us