অবৈধ সম্পদ অর্জন: সাবেক কর পরিদর্শক, কাউন্সিলর ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদন | ২১ আগস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তিনটি পৃথক মামলার অনুমোদন দিয়েছে।প্রথম মামলায় অভিযুক্ত ফিরোজা বেগম ও তার স্বামী অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মো: এস এম বারী।

Islami Bank

অভিযোগে বলা হয়, ফিরোজা বেগম তার স্বামীর সহায়তায় প্রায় ৩ কোটি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

দ্বিতীয় মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মো: এস এম বারী। অনুসন্ধানে তার বিরুদ্ধে ৯৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৯ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারায় মামলা অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন…নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

one pherma

তৃতীয় মামলায় অভিযুক্ত হয়েছেন আবুল হাসেম (হাসু), সাবেক কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ওয়ার্ড-৩০) এবং তার স্ত্রী পারভীন আক্তার। অনুসন্ধানে দেখা গেছে, আবুল হাসেম জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৬০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

অন্যদিকে তার স্ত্রী পারভীন আক্তার স্বামীর সহায়তায় প্রায় ৭৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারায় মামলা অনুমোদন প্রদান করা হয়েছে।

অনুসন্ধান ও তদারকি কাজে দায়িত্ব পালন করেছেন দুদকের উপসহকারী পরিচালক মো: মিজানুর রহমান, উপপরিচালক জি এম আহসানুল কবীর এবং পরিচালক মো: বেনজীর আহম্মদ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us