ভিসা ছাড়াই বাংলাদেশ ও পাকিস্তান ভ্রমণ করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা: প্রেসসচিব

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ২১ আগস্ট ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা দুই দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়।

Islami Bank

বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এ ভিসামুক্ত চুক্তি হবে। জানান ভারতসহ আরও ৩১টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তি রয়েছে বাংলাদেশের। এ চুক্তিতে পাকিস্তান সরকারেরও সায় রয়েছে।

আরও পড়ুন…বনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামান

one pherma

প্রেসসচিব বলেন, অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিক পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন।সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ১০টি সংস্কার কমিশনের পাশাপাশি মন্ত্রণালয়গুলো সমন্বয় করে সংস্কার কাজ করছে বলেও জানান শফিকুল আলম।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us