ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন সলিমগঞ্জ বাজারেও।
আরও পড়ুন…কাভার্ডভ্যান উল্টে পড়ল প্রাইভেটকারের উপর
এই সময় তিনি বলেন, সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন আমাদের সাথে ছিল থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলে কাজ করার আহ্বান জানান।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.