প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটি নবীনগরে স্থাপনের দাবিতে সোচ্চার রয়েছে এলাকাবাসী

রুবেল ভূইয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’ ব্যানারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, সহ-সভাপতি জ ই বুলবুল, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ, উপজেলা যুবদলের আহাবায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন…যমুনা সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকারের সংঘর্ষ

one pherma

মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি চিকিৎসার জন্য নবীনগর বাসীকে এখনো জেলা সদর কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় হয় এবং অনেক সময় রোগী পথেই মৃত্যুবরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন তিতাসপাড়ের রসুলপুরে পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। পাশাপাশি এলাকার কৃতিসন্তান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ কে ও কৃতজ্ঞতা স্বীকার করে ন, যিনি নিজ এলাকার জন্য ডিও লেটার দিয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us