ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল কামরুজ্জামান: নতুন মুখে এলাকায় তোলপাড়

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : রুবেল ভূইয়া

‎বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও নবীনগরের গর্ব ও রত্ন গর্ভ পরিবারের মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান গতসকালে নবীনগর প্রেসক্লাব ও স্হানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।‎

Islami Bank

মত বিনিময়কালে মেজর জেনারেল (অব.) মো. কামরুজ্জামান নবীনগরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে বলেন, “নবীনগরের মানুষের সম্ভাবনা অসীম। এই উন্নয়ন ও অগ্রযাত্রায় আমি আগেও ছিলাম এবং সবসময়ই পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সবসময় প্রয়োজন।

এসময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর সঞ্চালনায় ‎নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “মেজর জেনারেল (অব.) কামরুজ্জামানের মতো কৃতী সন্তান ও রত্ন গর্ভা পরিবার কমই রয়েছে। পরিবার টি আমাদের নবীনগরের জন্য গর্বের বিষয়। তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।

one pherma

আরও পড়ুন…দুদকের এনফোর্সমেন্ট অভিযান: জমি জালিয়াতি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে তদন্ত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ফেরদৌসী আখতার পপি, সাবেক জিএফ আব্দুল মতিন বীর মুক্তিযোদ্ধা শিক্ষা অনুরাগ শফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী ,মাহবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির,কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেস ক্লাবের সহসভাপতি জ, ই বুলবুল, সাবেক সাধারন সম্পাদক সাইদুল আলম সোহরাব ,শাহানুর খান আলমগীর, এস এ রুবেল, সাংবাদিক খলিলুর রহমান, রুপসী বাংলা টিভির নবীনগর প্রতিনিধি রুবেল ভূইয়া সহ আরো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহু সাংবাদিক বৃন্দ।

‎এসময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন এবং নবীনগরের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। পরে নবীনগর নিউ মডেল প্রেসক্লাবেও অনুরুপ মতবিনিময় করছেন তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us