রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৫ আগস্ট ২০২৫

কক্সবাজারে আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বে ওয়াচে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।

Islami Bank

প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সাল থেকে সীমিত সামর্থ্য নিয়েও মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ঠেকানো এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। এসময় তিনি মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে আহ্বান জানান যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ন্যায়বিচার, জবাবদিহিতা ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিতের আহ্বান জানান। পাশাপাশি তিনি ঘোষণা দেন, দেশ এখন স্থিতিশীল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন…নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

one pherma

তিন দিনের এ সম্মেলনে জাতিসংঘসহ ৪০টি দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। প্রথম দিন রোহিঙ্গা প্রতিনিধিরা সরাসরি মতবিনিময় করেন বিদেশি অংশীজনদের সঙ্গে। শেষ দিন মঙ্গলবার বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে। সম্মেলনের প্রস্তাবনা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সম্মেলনে উপস্থাপন করবে বাংলাদেশ সরকার।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us