নড়াইল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভ্ন্সড প্রশিক্ষন কোর্স (পুরুষ) ২৮ দিন ব্যাপীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

নড়াইল প্রতিনিধি, শিবেন্দু বৈরাগী

সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টার ‍দিকে বাংলাদেশ আনসার ও ভিডিপি নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা আনসার ও ভিডিপি মিলনায়তনে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।

Islami Bank

আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আরও পড়ুন…দুদকের সারা দেশে দুর্নীতি দমনে ৪ অভিযানে অনিয়ম উন্মোচন

one pherma

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, উপজেলা কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল।

২৮ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে এবং তাদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য ৩জনকে সম্মাননা স্বারক দেওয়া হয়।অস্ত্র ও গুলি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে আজ ২৫ আগষ্ট শেষ হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us