হাইকোর্টে ২৫ নতুন বিচারপতির শপথ গ্রহণ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ আগস্ট ২০২৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৫ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

Islami Bank

নতুন বিচারকদের মধ্যে রয়েছেন—সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, আইনজীবী মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর এবং হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।

আরও পড়ুন…দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

one pherma

এছাড়া আরও শপথ নিয়েছেন—জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, আইনজীবী উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

এর আগে সোমবার রাতে সরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ৯৮ অনুচ্ছেদ মোতাবেক তাদেরকে সর্বোচ্চ ২ বছরের জন্য নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us