চীন সফরে এনসিপির আট নেতা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় তারা ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট দেশে ফিরবেন।

Islami Bank

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সফরকারী দলে রয়েছেন—সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

one pherma

সফরকালে প্রতিনিধি দলটি চীনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শনের পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us