খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
রুবেল ভূইয়া, নবীনগর প্রতিনিধি
শিক্ষা- সংস্কৃতি খ্যাত জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ীতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার( ২৭/৮) সকাল ৮টায় রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১২ টায় নিজ গ্রামের বাড়িতে এসে পৌছান।
বুধবার দুপুর ১২টায় গ্রামের পৈতৃক বাড়ীতে পৌছালে প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করে গার্ড অফ অনার প্রদান করা হয়।তিনি তার বসত ভিটাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম,ডিআইজি হাবিবুর রহমান খান কামাল এসপিনএহতেশামুল হক, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, এসিল্যান্ড খালিদ বিন মনসুর,ওসি শাহিনূর ইসলামের সাথে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন…বেশিদিন নাই আমাদের সময়: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুপুরের খাবারের পর মেঘনা নদীর তীরে নাছিরাবাদে সুশীল সমাজের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন, প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন যাবতীয় উন্নয়নে দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে, মহিলাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক।কড়ইকান্দি ও আড়াইহাজারে তৃতীয় মেঘনা সেতু চিন্তা ভাবনা করে টেকসই ভাবে করা হবেন যেন নদীপথ বন্ধ না হয়ে যায়।
এসময় সভাপতির ভাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী নবীনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান কামাল, সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জান খান মাসুম।অনুষ্ঠান শেষে তিনি মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মেঘনার তীরবর্তী গ্রামগুলোতেও পরিদর্শন করেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.