রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিষয়টি নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Islami Bank

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সম্প্রতি চীন সফরকালে অনুষ্ঠিত বৈঠকের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ আলোচনার দিকসমূহ তুলে ধরেন।

আরও পড়ুন…ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের রায় স্থগিত

one pherma

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়। সেনাপ্রধান আশ্বস্ত করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

এ ছাড়া সেনাবাহিনীর চলমান অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us