আমেরিকা কোনও দল বা ব্যক্তিকে সমর্থন করে না: মার্কিন রাষ্ট্রদূত

ইবাংলা.প্রেস | মহিব উল্লাহ আজিম |২ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না।

Islami Bank

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই যে মার্কিন সরকারের অবস্থান কী। আমরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করি।

আরও পড়ুন…আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি শেখ হাসিনার বিরুদ্ধে

তারা আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরির চেষ্টা করছেন। তবে আমরা কোনও নির্দিষ্ট দল, ব্যক্তি বা নির্বাচনী ফলাফলকে সমর্থন করি না। এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”

one pherma

তিনি আরও বলেন, “আমরা আশা করি আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচিব আখতার আহমেদ মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এর আগে গত বৃহস্পতিবার সিইসির সঙ্গে এ বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁও এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়েছিল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us