ব্যাংক ও হকি ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির মামলা রুজু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক |৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ – দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ জন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা একে অপরের সহায়তায় জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি করেছেন।

Islami Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা, আইসিটি ডিভিশন এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ভুয়া পে-অর্ডার তৈরি ও ব্যবহার, ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য আয়কর কম পরিশোধের অভিযোগে।

এছাড়া, সাবেক বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে ১০,৯৫,১১,৬৪৯/- টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুন…বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প

one pherma

অপরদিকে, দি প্রিমিয়ার ব্যাংক, নারায়নগঞ্জ শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠান ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের অনুকূলে ১০২ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

দুদক জানিয়েছে, সংশ্লিষ্ট সকল আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১০৯/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us