সাবেক এমপি দিদারুল আলম ও স্ত্রী ইসমাত আরা বিরুদ্ধে দুদকে মামলা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৪ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য দিদারুল আলম (চট্টগ্রাম-৪) এবং তাঁর স্ত্রী মোসাঃ ইসমাত আরা বেগম এর বিরুদ্ধে মামলা রুজু করেছে।
আরও পড়ুন…বিমানবন্দর রেলগেট থেকে হাজী ক্যাম্প পর্যন্ত সড়ক দুর্ভোগে নিত্যদিনের যাত্রী ভোগান্তি চরমে
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে যে, জনাব দিদারুল আলম পাবলিক সার্জেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ৯৪৮,৮৮,৮৩,৮৩৮ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া, ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৭৫,৯৮,২৭,৬৪৩ টাকা উত্তোলন ও ৪৭২,৯০,৫৬,১৯৫ টাকা হস্তান্তর করা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট জনাব দিদারুল আলমের স্ত্রী মোসাঃ ইসমাত আরা বেগমও স্বামীর সহযোগিতায় ১,৪৭,৬০,৪৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।
মামলাটি রুজুর হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৩৪(৩) ধারা অনুযায়ী।দুদক সূত্রে জানা গেছে, মামলা রুজুর সুপারিশ করা হয়েছে সম্পদের উৎস আড়াল এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের কারণে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.