ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গোয়েন লুইস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৪ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, “জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে।” বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

Islami Bank

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, চলমান সংস্কার কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ প্রতিনিধি নির্বাচন কমিশনকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন…দুদকের ত্রিস্তরীয় অভিযান: টাঙ্গাইল স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিস ও মেহেরপুর প্রকল্পে অনিয়ম উদঘাটন

one pherma

এ সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা ও চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া নিয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা তহবিলের ঘাটতি মোকাবিলা এবং আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির ওপর জোর দেন। লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us