নবীনগরে পিকআপের চাপায় নিহত ১

রুবেল ভূইয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ধন মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল আনুমানিক নয়টার দিকে মাছবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল।

Islami Bank

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয় পাশে খালে পড়ে যায়। ঘটনার পর পরই আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন…ব্রীজের অভাবে হাজারো শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের ভোগান্তি

one pherma

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নিচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us