নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি আজ নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

Islami Bank

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। প্রত্যেককে তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া।

one pherma

আরও পড়ুন…শতলজে বন্যার শঙ্কা, করাচিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

গণশুনানিতে মোট ২৭টি সরকারি দপ্তরের তফসিলভুক্ত ৯৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করে, ২২টি অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করা হয় এবং বাকি অভিযোগগুলো সমন্বিত জেলা কার্যালয়ে পর্যালোচনার জন্য রাখা হয়েছে।দুদক কর্মকর্তারা জানান, সারাদেশে গণশুনানির মূল লক্ষ্য হলো— সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং নাগরিক হয়রানি ও দুর্নীতি প্রতিরোধ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us