ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই: সেনা সদর দপ্তর
ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছিল।
আরও পড়ুন…ঢাকায় সিটি কর্পোরেশনের জ্বালানি তেল কেলেঙ্কারি, মৌলভীবাজারে হাসপাতালের অনিয়মে দুদকের অভিযান
তবে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। সেনাবাহিনী বলেছে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র, যা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে প্রত্যাশা করছে সেনাবাহিনী। পাশাপাশি এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.