ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হলে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না: কাজী মামুন

রুবেল ভূইয়ার,নবীনগর

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি—কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ হয়েছে।”সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহম্মদপুরে এক ইসলামিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

Islami Bank

আরও পড়ুন…বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আদ্যিপত্য নিয়ে প্রশ্ন – উত্তর 

one pherma

মহাসচিব বলেন, ড. ইউনূসের নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন, “দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না বলে জানান।এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us