উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোটগ্রহণ

ইবাংলা.প্রেস │ইবাংলা ডেস্ক │১১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ৩৩ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব। এখন ভোট গণনার পর ফলাফলের অপেক্ষা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

Islami Bank

নির্বাচনে এরই মধ্যে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিন বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।এদিকে নির্বাচনে ‘সার্বিক পরিস্থিতি’ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

আরও পড়ুন…জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভোট বর্জন, শিবিরের ফল প্রকাশের দাবি

one pherma

জাকসু নির্বাচনে এবার মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১০২ জন। ফলে মোট প্রার্থীর সংখ্যা কমেছে।

ভোটে ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হলে রয়েছে ভোটকেন্দ্র। নির্বাচন সুষ্ঠু করতে ২১টি হলে ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার এবং ৬৭ জন পোলিং অফিসার সহায়ক হিসাবে কাজ করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us