নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রুবেল ভূইয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

Islami Bank

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

one pherma

অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ১৫টি বল্লম, ৫ টেঁটা ও এক্কট্রি এবং ২টি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us