শুল্ক ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক ইস্যুতে আলোচনার জন্য তিনদিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

Islami Bank

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রতিনিধিদলটির। এ সফরের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে মার্কিন প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন…আন্তর্জাতিক শান্তি দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

one pherma

এর আগে ইউএসটিআরের (USTR) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে। এবার ঢাকায় আলোচনার মাধ্যমে সেই খসড়ার বিভিন্ন দিক নিয়ে দরকষাকষি ও চূড়ান্ত রূপ দেওয়ার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সম্প্রতি জানান, বর্তমানে ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us