নবীনগর উপজেলার শ্যামগ্রামে বিষপান করে তাপস উদাসী (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার, ১৮ সেপ্টেম্বর, নিজ বাড়িতে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাপসকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন…পানি বন্দি আশকোনা: বৃষ্টি হলেই নাকাল ২০ লাখ মানুষ, রাস্তায় চরম দুর্ভোগ
তবে, সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।তাপস উদাসী শ্যামগ্রামের মৃত শান্তিরঞ্জন উদাসীর ছেলে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.