দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ১৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।তিনি বলেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতাই শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে।

Islami Bank

এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।বৃহস্পতিবার বিকেলে উত্তরায় র‍্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র‍্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে র‍্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

আরও পড়ুন…ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠকে

one pherma

আলাদা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো অসাবধানতাবশত ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

বলেন, গতকাল পঞ্চগড় এলাকায় একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা সংবাদের বিপরীতে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us