জলবায়ু পরিবর্তনের প্রধান নির্বাহী সচিব সাইমন স্টিয়েল নিউইয়র্কে জলবায়ু বক্তৃতা দেবেন ২২ সেপ্টেম্বর

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল আগামী সোমবার, ২২ সেপ্টেম্বর, নিউইয়র্ক ক্লাইমেট উইকের মিশন ২০২৫ ফ্ল্যাগশিপ ইভেন্টে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন।

Islami Bank

বক্তৃতায় তিনি ব্রাজিলে এই নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া COP30 সম্মেলনের প্রেক্ষাপটে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ এবং বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরবেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইউএনএফসিসিসরঅফিসিয়াল ইমেইলের মাধ্যমে এসব তথ্য প্রদান করেন।

নির্বাহী সচিবের বক্তৃতায় মূলত নবায়নযোগ্য শক্তি, পরিষ্কার শিল্প রূপান্তর, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করা হবে। তিনি COP30–এর জন্য দেশগুলোর দ্রুত বাস্তবায়ন, অর্থায়নের রোডম্যাপ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে সমতা নিশ্চিত করার আহ্বান জানাবেন।

আরও পড়ুন…জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্রের ভোট

one pherma

সাইমন স্টিয়েল এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে নতুন অর্থনীতির উত্থান, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ, এবং জলবায়ু বহুপাক্ষিকতার গুরুত্ব তুলে ধরবেন। তিনি বলেন, “বিশ্ব এখনও প্যারিস চুক্তির পিছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং একসাথে আমরা দ্রুত ফলাফল আনতে সক্ষম।”

বক্তৃতাটি নিউইয়র্ক সিটি সময় বিকেল ৩:৩০ পর্যন্ত প্রকাশের জন্য নিষিদ্ধ থাকবে। পরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিউজরুম, সামাজিক মাধ্যম এবং ইউটিউব চ্যানেলে এর ভিডিও ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us