সাবেক ভূমিমন্ত্রীর বিদেশী ও দেশীয় সম্পত্তি সংক্রান্ত বিপুল ডকুমেন্টস উদ্ধার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর ২০২৫

শনিবার ভোর রাতে (২১-০৯-২০২৫, সকাল ৪:১৫) কর্ণফুলী থানার এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে মোট ২৩ (তেইশ) বস্তা, যা পূর্বে আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সরানো হয়েছিল।

Islami Bank

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই ডকুমেন্টসের মধ্যে বিদেশে (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়া) এবং দেশে অর্জিত সম্পত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

আরও পড়ুন…মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট-এর আয়োজনে “ডিজিটাল সাংবাদিকতা ও AI” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

one pherma

এছাড়া বাড়ি ক্রয়, ভাড়ার আয়, মেইনটেনেন্স খরচসহ বিভিন্ন আর্থিক বিষয় ও বিদেশে মুদ্রা পাচার ও মানিলন্ডারিং সংক্রান্ত তথ্যও ডকুমেন্টে অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্ধারকালে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কর্ণফুলী থানার পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতি ছিল। ডকুমেন্টগুলো ইনভেনটরি করা হয়েছে এবং পরবর্তী সময়ে অনুসন্ধান টাস্কফোর্স ধাপে ধাপে এগুলো বিশ্লেষণ করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দুর্নীতি দমন কমিশনের কাছে উপস্থাপন করবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us