৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে।

Islami Bank

আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইউএনডিপি কেন জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে করে আমরা কারও সঙ্গে নেগোসিয়েশন করব না।

আরও পড়ুন…জাতিসংঘে জলবায়ু অভিযোজন নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ

one pherma

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।

সরকারের এই উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার।এ সময় বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us