দেশব্যাপী দুদকের চারটি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
অভিযান ১:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের ডিজিএমের বিরুদ্ধে বিধিবহির্ভূত পদোন্নতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ ও প্রাথমিক যাচাই করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অভিযোগের সত্যতা রয়েছে।
অভিযান ২:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন সনদ প্রদানের ক্ষেত্রে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট নথি ও স্থানীয় সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।

অভিযান ৩:
ময়মনসিংহ জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দ ও আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে বরাদ্দকৃত অর্থের অনেক প্রকল্প কার্যকর হয়নি এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

অভিযান ৪:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদকরণ ও কৃষকদের নিকট ধান ক্রয়ে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক যাচাইয়ে চালের মান নিম্নমানের এবং তালিকাভুক্ত কৃষকদের অনেক নাম ভুয়া হিসেবে ধরা পড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.