নবীনগরকে আধুনিক উপশহর রূপে ঢেলে সাজাতে চাই:এ্যডভোকেট আব্দুল মতিন

জ ই বুলবুল

নবীনগরকে আধুনিক উপশহর রূপে গড়তে এবং ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেছেন এ্যডভোকেট মো. আব্দুল মতিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ,পথসভা অব্যাহত রেখেছেন।

Islami Bank

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকায় এ কর্মসূচি করেন তিনি। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন।

আরও পড়ুন…বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে রাজনৈতিক দলগুলো সফরে যুক্ত করায়

অ্যাডভোকেট আব্দুল মতিন আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব।

one pherma

এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নবীনগরের মানুষের সুখ-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
ইতিমধ্যে তার ব্যস্ততা ও পদচালনা নতুন মোড় নিতে শুরু করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us