খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি শিথিল

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শিথিলের ঘোষণা দেয়া হয়েছে।

Islami Bank

এদিন সকাল সাড়ে ৯ টার দিকে জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পেইজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েণ্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিতকরেছে।

আরও পড়ুন…ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চলমান উত্তেজনার মধ্যে

one pherma

এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নামে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ সংগঠনের ডাকে অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদর ও গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us