সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ইবাংলা.প্রেস | জ ই বুলবুল | ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া- ৫, সহ সাবেক দুই এমপি সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Islami Bank

গ্রেপ্তার সাবেক দুই এমপি হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
ব্রাহ্মণবাড়িয়া -০৫ নবীনগর আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল (এমপি)কে তার নিজ বাসা থেকে গতকাল রাতে ডিবি পুলিশ গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে গত ২৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নাশকতাও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। উল্লেখ্য এই মামলায় শুধু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনে এমপি গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির কসবা আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য,জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য,উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও আসামি ছিলেন।

আরও পড়ুন…খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে তার গ্রেফতারে নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলেন নবীনগরে দেশ স্বাধীনের পর দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ফয়জুর রহমান বাদল।তার সময় দল-মত ধর্মনির্বিশেষে সকলে ই তার সাথে খোলা মনে সমস্যার কথা বলতে পেরেছেন ও সমাধান পেয়েছেন। ফয়জুর রহমান বাদলের গ্রেফতারে নিন্দা ঝড় বইছে নবীনগরে।এদিকে

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল।গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করেছে ডিবি।

one pherma

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন শেষে আদালতে হাজির করেন।অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের- ৫ আসনের জাতীয় পার্টির সংসদ পদপ্রার্থী ও গত নির্বাচনে নমিনেশন পাওয়া, জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে।

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। তবে তার উপজেলায়ও তার গ্রেফতারের নিন্দা প্রস্তাব জানিয়েছেন তার নেতা কর্মীরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us