আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস। এ দিবসে প্রবীণদের অধিকার, মর্যাদা ও অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Islami Bank

জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ত্রিশ বছরে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন-এ। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা আরও বেড়ে ২.১ বিলিয়ন ছাড়াবে। এ প্রবল জনসংখ্যাগত পরিবর্তন বৈশ্বিক অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা এবং সামাজিক সংহতির ওপর বড় প্রভাব ফেলবে।

আরও পড়ুন…আরও ৩ মৃত্যু ডেঙ্গুতে

one pherma

বার্তায় বলা হয়েছে, প্রবীণদের অধিকার নিশ্চিত করা, মর্যাদা রক্ষা করা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া জরুরি। এ বছরের প্রতিপাদ্যও মনে করিয়ে দেয় যে, বয়স্ক ব্যক্তিরা সমাজে পরিবর্তনের শক্তিশালী প্রতিনিধি। নীতিনির্ধারণ, বয়সভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে।

প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে তরুণ প্রজন্মসহ সমাজের সবাই উপকৃত হতে পারে। তারা অনিশ্চয়তা মোকাবিলা, দ্বন্দ্ব সমাধান এবং আন্তঃপ্রজন্মীয় সংহতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us