গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে জাতিসংঘ মহাসচিব
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন…অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের কয়েক মাস: প্রধান উপদেষ্টা
বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।এ ছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আন্তোনিও গুতেরেসকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.