শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে জাকের পার্টির মূলদল ও সকল সহযোগি সংগঠনের সমুহের যৌথ উদ্বোগে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ও বীটঘর ইউনিয়নের সাহারপাড় চৌরাস্তার মোড়ে এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয় ।
জাকের পার্টির নেতা মো. জামশেদ চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল হক রহমতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি ব্রাক্ষণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও (মিশন প্রধান) খাদেম আলমগীর শাহ ,বিশেষ অতিথি ছিলেন -মিষন সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমিনুল ইসলাম চৌধুরী,সভাপতি কুমিল্লা সাংগঠনিক বিভাগ ওলামা ফ্রন্ট।ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংস্কৃতিক ফ্রন্ডের সভাপতি মোহাম্মদ মনিরুল হক ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবীনগর পৌর জাকের পার্টির সভাপতি মোঃ বাহার মিয়া, পৌর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খাঁ, জাকের পার্টি নবীনগর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাবুল সহ আরো অনেকে।
বক্তারাদেশব্যাপী শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতার বার্তা ছড়িয়ে দিতে জাকের পার্টি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইউনিয়নভিত্তিক জনসভা কর্মসূচি। এ কর্মসূচি চলবে টানা দেড় মাস, অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চলবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলা ও মহানগরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত হবে ধারাবাহিক জনসভা।
আরও পড়ুন…বিশ্ব প্রবীণ দিবস ও প্রবীণদের কর্মক্ষম রাখতে ফিজিওথেরাপির গুরুত্ব: ডা. এম ইয়াছিন আলী
প্রতিটি জনসভার শেষে একটি শান্তি র্যালি বের করা হবে, যা জনমানুষের মধ্যে সম্প্রীতি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলবে।এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে—দেশের বর্তমান বাস্তবতায় জনগণের জীবনযাত্রায় শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি এবং গণতন্ত্রের ধারা সুসংহত করা।

একই সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতা রক্ষার আহ্বান জানানো হবে প্রতিটি জনসভা থেকে।উক্ত জনসভাগুলোতে জাকের পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
বক্তৃতাগুলোতে উঠে আসবে জাতির সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনার চিত্র, এবং তা উত্তরণের জন্য জাকের পার্টির দিকনির্দেশনা।এই কর্মসূচির মাধ্যমে জাকের পার্টি আশা করছে—সারাদেশে একটি ইতিবাচক, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক সামাজিক আবহ তৈরি হবে, যা শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তি গড়তে সহায়ক হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.