নবীনগর শিবপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৮ টায় নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।

Islami Bank

আহতরা হলেন নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের নিপেন্দ্র কর্মকার (৫০), ঝুমলা কর্মকার (৪০), আদিতা কর্মকার (৩০), মনি কর্মকার(৭), চয়ন কর্মকার (৩)।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীবাহী সিএনজি নবীনগরে যাওয়ার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

ঘটনাস্থে ৫ জন আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিপেন্দ্র কর্মকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন।

one pherma

আরও পড়ুন…গাজার দিকে সহায়তা নৌবহর, ইসরায়েলি হুঁশিয়ারি অমান্য

পারিবারি সূত্রে জানা যায়, পূজা উদযাপন করে বাড়িতে ফেরার পথে শিবপুর কলেজ মোড়ে এই দূর্ঘটনা ঘটে।নবীনগর থানার (ওসি) শাহীনূর ইসলাম জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে৷

শিবপুর কলেজ মোড়ের পশ্চিম পাশে এই ট্রাক্টর টি আজ তিন দিন ধরে নষ্ট হয়ে পরে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে সিএনজিিটি ধাক্কা লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us