শিক্ষা সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলামনগর গ্রামের রত্ন গর্ভা পরিবারের ৩ সহোদর ভাই ৩ অক্টোবর শুক্রবার নারীর টানে বাড়ি এসেছেন, যদিও একজন বাঞ্ছারামপুর সরকারি সফরের পরিশর্দনের কাজ শেষ করে নিজ জন্মস্থান আলমনগরে একটি সামাজিক অনুস্ঠানেও যোগদান করেন,তিনি বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মো. মনিরুজ্জামান স্পেশাল ব্রাঞ্চের ইন্টারনাল এফেয়ার্স উইং এর দায়িত্বে রয়েছেন, এ ছাড়াও তিনি প্রটোকল উইংএরও অতিরিক্ত দায়িত্বে আছেন।

আরেক সহোদর বড় ভাই মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান, সহোদর ছোট ভাই বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান সহ আরো অনেকে সফর সঙ্গী ছিলেন। ডিআইজি মনিরুজ্জামান থানায় পৌঁছানোর পর সেখানে তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়।তাঁদের আগমন নবীনগর বাসীর জন্য গৌরবের হয়ে উঠে , এবং প্রাণ চঞ্চলতা ফিরে আসে।

এসময় নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,সহসভাপতি জ ই বুলবুল, উপজেলা সচেতন নাগরিক ফোরাম ও সুশীল সমাজের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় তাঁদের। পরে থানা ভবন সহ এলাকা ঘুরে দেখেন, জুম্মার নামাজ আদায় শেষে একটি সামাজিক অনুস্ঠানেও যোগ দেন।সেখানে আলোচনা রাখেন বড় ভাই মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। গ্রামবাসীর সাথে কৌশল বিনিময় করে এই সংক্ষিপ্ত সফর শেষ করে সড়ক পথেই ঢাকায় যাত্রা করেন তারা।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.