আওয়ামী লীগের দলীয় বিচারের তদন্ত শুরু

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৭ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Islami Bank

তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।

আরও পড়ুন…পুতিন-নেতানিয়াহু ফোনালাপ গাজা নিয়ে

one pherma

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে, তা আমরা তখন জানাতে পারব।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন নির্মূলের হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলো দায়ী। তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us