ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল: আব্দুল্লাহ আল বাকী

জ ই বুলবুল / রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে সাধারণ মানুষের মাঝে গণজোয়ারে ভাসিয়ে তুললেন সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী।

Islami Bank

বুধবার বিকেলে তিনি নবীনগর উপজেলার, লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর বাজার, বটতলী বাসস্ট্যান্ড, বাশারুক মোড় এবং সন্ধ্যায় ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা ও পালবাড়ি বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময়ের পাশাপাশি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ মানুষ ও যাববাহনের চালকদের মাঝে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন।

one pherma

এসময় এ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রমজীবী মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে। প্রতিটি মানুষ যাতে ন্যায্য অধিকার পায়, সেটিও ৩১ দফার লক্ষ্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম মনা, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার, বিএনপি নেতা আবু মুসা স্বপন, জেলা যুবদলের সদস্য আবু হানিফ, উপজেলা বিপ্লবী দলের আহবায়ক কাজী হেলাল, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ মিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রুহুল আমিন, নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা মহসিন, বড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সানিউর রহমান রকিব, মনির সহ আরো অনেকে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us