এহছানুল হক নতুন জনপ্রশাসনের সিনিয়র সচিব

জ ই বুলবুল

চুক্তিভিত্তিক নিয়োজিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। প্রায় তিন সপ্তাহ শূন্য থাকার পর নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হলো।

Islami Bank

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার সকালে আদেশ জারি করা হয়। তিনি বহুল আলোচিত সচিব মোখলেসুর রহমানের বদলিতে শূন্য পদে যোগদান করবেন।

আরও পড়ুন…বিশ্ব খাদ্য দিবসে মহাসচিবের আহ্বান: ঐক্যে ক্ষুধামুক্ত বিশ্ব গঠন

one pherma

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন সচিব নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলো ও সরকারের প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছিল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে এই সচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তিনি বলেন, দল মত নির্বিশেষে ভালো একটি নির্বাচনের উপহার দেয়ার চেস্টা করবো। সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us