একটি দল বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে: নবীনগরে এম এ মান্নান

জ. ই বুলবুল রুবেল ভূইয়া

একটি দল কখনো বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আবার কখনো বিভিন্ন অজুহাত সৃষ্টি করে নির্বাচন কে বানচাল করার চেষ্টা করছে। তাই বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, নেতাকর্মীরা সতর্ক থাকলেই নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ গোলচত্তরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Islami Bank

এসময় এ্যাডভোকেট এম এ মানান বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এদেশের গণমানুষের মুক্তির সনদ। এদেশের ১৮ কোটি মানুষের কল্যান সাধন করবে এই ৩১ দফা। তাই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগামীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে আপনাদের ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

আরও পড়ুন…হয়রানি বন্ধে ডিজিটাল উদ্যোগ: অনলাইনে কারাগারে যাবে জামিননামা

one pherma

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটু, আব্দুর রহিম ও মোঃ ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল তন্ময়, পৌর বিএনপি সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেনপথসভা শেষে এ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে নবীনগর সদরে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us