মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যোগ দেয় ১২টি ইউনিট। তবে বিকেলে এ প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Islami Bank

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য।

আরও পড়ুন…ইসির পছন্দের প্রতীক পাবে এনসিপি শাপলার বিকল্প বেছে না নিলে

one pherma

তিনি আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us