ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়নে ৩১ দফা নিয়ে গণসংযোগে তকদির হোসেন জসিম

জ ই বুলবুল / রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং শিক্ষা সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক জনসংযোগ করেন।

Islami Bank

এ সময়ে সাধারণ মানুষের মাঝে গণজোয়ারে ভাসিয়ে তুললেন।তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় কৃষক দলনেতা তকদির হোসেন মোঃ জসীম।

তিনি তার নিজ এলাকায় সু-দীর্ঘ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া – ৫, (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী করে বিএনপির দুর্দিনে কাজ করে যাচ্ছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদির হোসেন মোঃ জসীম – নবীনগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের -রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ সহ গণসংযোগ করেন ।

আরও পড়ুন…স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সরকারি কলেজ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান

one pherma

এইসময় উপস্থিত ছিলেন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম আমির, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম খান, বিএনপি নেতা সাংবাদিক এম নুরুল আলম সরকার সহ আরো অনেকে।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময়ের পাশাপাশি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ মানুষ ও যাববাহনের চালকদের মাঝে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন।

এসময় পথসভায় জনাব জসিম বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রমজীবী মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে। প্রতিটি মানুষ যাতে ন্যায্য অধিকার পায়, সেটিও ৩১ দফার লক্ষ্য।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us