আলমনগর কবি নজরুল প্রি ক্যাডেট কেজি স্কুল কর্তৃক বিজয়ীদের পুরষ্কার বিতরণী

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর কবি নজরুল প্রি ক্যাডেট কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

শনিবার ১৮ অক্টোবর বিকাল চারটায় আলমনগর ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃখলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে নূর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও আলমনগর ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিঃ ও নবীনগর ইচ্ছাময়ী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিব,নবীনগর পৌর দাখিল মাদ্রাসার শিক্ষক অহিদুল্লাহ,আলমনগর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হাফেজ বোরহান উদ্দীন, শিক্ষানুরাগী সমাজ সেবক আলমনগর ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, হাবিবুর রহমান রুবেল,খোরশেদ ডাঃ,তিলক মাষ্টার, সাংবাদিক মাহাবুব,শরীফা আক্তার প্রমূখ।

one pherma

আরও পড়ুন…নবীনগরে শেষ হাসি আমরা-ই হাসবো: কাজী নাজমুল হোসেন তাপস

অনুষ্ঠানের শুরুতে যেমনখুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়,বিভিন্ন মিউজিক দেখানো হয়,একশো বিশজনকে বিভিন্ন প্রতিযোগিতায়,বৃত্তি পরীক্ষায় পাশ করায় ও শ্রেণিতে মেধা তালিকায় থাকায় পুরষ্কার প্রদান করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ হোসেন শান্তি তার বক্তব্যে বলেন আমি আলমনগরের শিক্ষার মান উন্নয়নে পাশে থাকার জন্য অঙ্গিকার ব্যক্ত করছি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us