সোলার প্যানেল প্রকল্প ও রাজশাহীর ড্রেন নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ অক্টোবর ২০২৫
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দেশের দুই জেলায় পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযান ০১:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানে আজ অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।
অভিযান চলাকালে টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক তথ্যানুসন্ধানে প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। সংগৃহীত নথি ও তথ্য পর্যালোচনা শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুন…বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ইয়ামাল, মেসি-রোনালদো সেরা ১০০’র বাইরে
অভিযান ০২:
রাজশাহী জেলার নওহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাবাড়ি সড়কে ২২৫ মিটার আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণে অনিয়মের অভিযোগে পরিচালিত হয় আরেকটি অভিযান।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী কর্তৃক পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে কাজের পরিমাপ ও নমুনা সংগ্রহ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.