ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষ, আহত ৩০

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ–বিএনপি নিয়ে বাগবিতণ্ডার জেরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠী। এতে বন্ধ রয়েছে মহাসড়কের যান চলাচল। এঘটনায় ৩০জন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Islami Bank

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এঘটনায় রাতে বাচ্চু (৬৯) ও সৈয়দ মিয়া (২৪) সদর হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

চিকিৎসা নিতে আসা বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়া বলেন, ২/৩ দিন আগে আওয়ামী লীগ–বিএনপি নিয়ে উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম হোসেনের সঙ্গে একই এলাকার আজিজের বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়ার বাগবিতণ্ডা হয় এরই জেরে এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়।

এর রেশ ধরে বুধবার (২২ অক্টোবর) রাতে মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। সংঘর্ষের ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

one pherma

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গুষ্টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গুষ্টির লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায় রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us