নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায়

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌর সদর এলাকার পদ্মপাড়ায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে সে একাই তার পদ্ম পাড়ার বাসায় ঢুকেতে ছিলো । তাঁকে আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Islami Bank

জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন…স্থগিত হলো কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা

one pherma

সদর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটা গুলি লেগেছে। পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের অংশে আরেকটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নবীনগর থানার ভারপ্রাপ্ত ( ওসি) শাহিনুর ইসলাম বলেন, আমরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us