ঢাকায় শীত শুরু হচ্ছে কবে, যা বলছেন আবহাওয়াবিদরা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৫

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে শীতের প্রভাব দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

Islami Bank

তিনি জানান, চলতি বছর ঢাকায় শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। আর ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে।

আরও পড়ুন…নতুন নির্দেশনা ওমরাহ যাত্রীদের জন্য

one pherma

এ দিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবহাওয়া সবজি ও আমন ধানের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us